সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কৃষিবিদ সীডের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ মার্চ ২০২২ | 244 বার পঠিত | প্রিন্ট

কৃষিবিদ সীডের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

এসএমই প্লাটফর্মে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কৃষিবিদ সীড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন ২০ মার্চ থেকে শুরু হবে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

Responsive Ad Banner

কৃষিবিদ সীড কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬০ পয়সা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com