সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কারেকশনের পর আবারও দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২ | 406 বার পঠিত | প্রিন্ট

কারেকশনের পর আবারও দরপতন শেয়ারবাজারে
Responsive Ad Banner

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের কারেকশনের পর আজ দ্বিতীয় দিন দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এর ফলে এদিন সুচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ টাকার পরিমাণে লেনদেন ৮০০ কোটি টাকার বেশী কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজর পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.৫৮ পয়েন্ট বা ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩১.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫.৭৭ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৪.৫৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১৭.৭৯ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৫.৭৯ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৬৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৮ টির বা ১০.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৬৩ টির বা ৭১.২৭ শতাংশের এবং ৬৮ টির বা ১৮.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৮৯৫ কোটি ৭৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল দুই হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৭.৪৪ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০৪.২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com