সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কারণ ছাড়াই বাড়ছে কপারটেকের শেয়ার দর

  |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | 405 বার পঠিত | প্রিন্ট

কারণ ছাড়াই বাড়ছে কপারটেকের শেয়ার দর
Responsive Ad Banner

শেয়ারবাজার২৪ ডেস্ক : কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেকের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ১৪ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

উল্লেখ্য, গত ২৩ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৯.৪০ টাকায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৬ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬.৬০ টাকা বা ৮৬ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com