সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কারখানায় অগ্নিকাণ্ডের পর উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | 213 বার পঠিত | প্রিন্ট

কারখানায় অগ্নিকাণ্ডের পর উৎপাদন বন্ধ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয়ের নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। ফলে কোম্পানির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোম্পানিটির তুলার গোডাউনে রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন খুব দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ৪ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Responsive Ad Banner

কোম্পানিটি আরো জানিয়েছে, আগুনে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কোন, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং এবং শেড, গুদাম ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com