সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ওয়ান ব্যাংকের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুন ২০২২ | 218 বার পঠিত | প্রিন্ট

ওয়ান ব্যাংকের বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২১ জুন) বিএসইসির ৮২৮তম সভায় ৭ বছর মেয়াদি আনসিকিউরিড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেট ও সাবঅর্ডিনেটেড এ বন্ডের অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। যা আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেটস ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মাঝে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ওয়ান ব্যাংকের টায়ার-ওও মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এই বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হৃয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com