সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ওয়েব কোটসের লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মার্চ ২০২৪ | 240 বার পঠিত | প্রিন্ট

ওয়েব কোটসের লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা ওয়েব কোটস পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএমই বোর্ডে আগামীকাল সোমবার (১১ মার্চ) কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটির শেয়ার শেয়ার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ওয়েব কোটসে ট্রেডিং কোড হবে- ‘WEBCOATS’। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ৭৯০০১।

Responsive Ad Banner

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ওয়েব কোটস পিএলসি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করে।

সংগৃহীত অর্থ কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪১ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com