সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এবি ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | 429 বার পঠিত | প্রিন্ট

এবি ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ট্রাসফার অ্যাবল, আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিংজেন্ট-কনভার্টেবল পার্পিচ্যুয়াল বন্ড ইস্যু করবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিএসইসির ৮০০তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা গেছে, বন্ডটির একটি অংশ (৫৪০ কোটি টাকা) প্রাইভেট প্লেসমেন্ট এবং অপর একটি অংশ (৬০ কোটি টাকা) পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ হাজার টাকা।

বন্ডটির কুপন হার ৬% ফ্লোর থেকে ১০% সিলিং। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারন বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এবং আন্ডার রাইটার হিসেবে দায়িত্ব পালন করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com