সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এক নজরে ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ | 624 বার পঠিত | প্রিন্ট

এক নজরে ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলো হলো- আরএকে সিরামিকস, ইবনে সিনা, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং বিডি অটোকার্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরএকে সিরামিকস : প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫০ পয়সা।

Responsive Ad Banner

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ৭৯ পয়সা।
প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ১০ টাকা ৯২ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৭ টাকা ২৬ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড : প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ৮৬ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১১ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল মাইনাস ৯৪ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ পয়সা। গত বছর একই সময়ে যার লোকসানের পরিমাণ ছিল ৪১ পয়সা।
প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪পয়সা। গত বছরের একই সময়ে যার লোকসানের পরিমাণ ছিল এক টাকা ২৯ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১ টাকা ৮ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ টাকা ৬৭ পয়সা।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩ টাকা ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ৭০ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা।

বাংলাদেশ অটো কারস লিমিটেড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটো কারস লিমিটেড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ০৭ টাকা ০২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com