সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এক নজরে ৩ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ মার্চ ২০২২ | 1026 বার পঠিত | প্রিন্ট

এক নজরে ৩ কোম্পানির ডিভিডেন্ড
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- যমুনা ব্যাংক লিমিটেড,  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত এসব কোম্পানির বোর্ড সভায় সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

যমুনা ব্যাংক লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৫৪ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪১ পয়সা।

Responsive Ad Banner

আগামী ১৪ জুন হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালিতে রাওয়া কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অনলাইনেও এতে যুক্ত হতে পারবেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এর জন্য ২১ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ৩১ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২৫ পয়সা।

আগামী ৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২৫ এপ্রিল কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর প্রতিষ্ঠানটির ২ টাকা ৭৫ পয়সা ইপিএস হয়েছিল।

আগামী ২ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২০ এপ্রিল কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫২ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com