রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক কোটিতেই সম্পন্ন হচ্ছে ১০০ কোটি টাকার কাজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | 289 বার পঠিত | প্রিন্ট

এক কোটিতেই সম্পন্ন হচ্ছে ১০০ কোটি টাকার কাজ
Responsive Ad Banner

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোস্টেশনের ১০০ কোটি টাকার কাজ এক কোটিতেই সম্পন্ন হচ্ছে। কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হতে পারে।

গত ১৯ জুলাই হামলার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটির সংস্কার করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। সেই সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন, ‘মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না।’

Responsive Ad Banner

এছাড়াও, সংস্কারের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল।

তবে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকারের ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছেন, স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না।

কোটা আন্দোলনের সময় ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশনের নিচে পুলিশের বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার ফলে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে হামলা ও ভাঙচুর হয়। একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়-ক্ষতির মূল্যায়ন করা হয়।

মিরপুর-১০ স্টেশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছয়টি ভেন্ডিং মেশিন এবং কাউন্টারগুলিতে ভাঙচুর হয়েছে এবং এক ডজনেরও বেশি স্বয়ংক্রিয় দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজীপাড়া স্টেশনে কিছুটা কম ক্ষতি হয়েছে; সেখানে ভেন্ডিং মেশিন, কাউন্টার এবং কিছু স্বয়ংক্রিয় দরজা ভাঙচুর হয়েছে।

ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, কাজীপাড়া স্টেশন সংস্কারে ১ কোটি টাকারও কম খরচ হবে, যা আগে ১০০ কোটি টাকা বলা হয়েছিল। মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা বেশি খরচ হবে, তবে প্রকৃত খরচ এখনও নির্ধারিত হয়নি।

জানা গেছে, যন্ত্রপাতি সংগ্রহ করে দ্রুত কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ, এতে খরচ কমে গেছে। আশা করা হচ্ছে, কাজীপাড়া স্টেশন এই মাসেই চালু হতে পারে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com