সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উত্থান দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ আগস্ট ২০২২ | 160 বার পঠিত | প্রিন্ট

উত্থান দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে
Responsive Ad Banner

আগের সপ্তাহ টানা পতন থেকে আজ ১৪ আগস্ট উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ এবংথ অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৫.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫০.৯৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৯.৩০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৪৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৬০ কোটি ৬০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির বা ৪৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৮২টির বা ২১.৫৮ শতাংশের এবং ১৩০টির বা ৩৪.২১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৩.৬২ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭১.৩০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ১৪ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com