সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জুলাই ২০২১ | 609 বার পঠিত | প্রিন্ট

ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। আজ শনিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫০ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) এ ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৯৪ পয়সা।

দুই প্রান্তিকে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৭ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ৯৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৯ টাকা ৯৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com