সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | 752 বার পঠিত | প্রিন্ট

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ ঘোষণা
Responsive Ad Banner

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিও আবেদন শুরু হবে আগামী ২০ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি২৬ লাখ টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

বিএসইসির শর্তানুসারে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

আরও পড়ুন : ফিনিক্স ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : প্রাইম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : স্ট্যান্ডার্ড ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com