সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইভিন্স টেক্সটাইলের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১ | 308 বার পঠিত | প্রিন্ট

ইভিন্স টেক্সটাইলের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলের শেয়ার লেনদেন ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১২ অক্টোবর স্থগিত থাকবে। এর আগে ১০ ও ১১ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি এভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে এভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ।

Responsive Ad Banner

আগামী ৬ নভেম্বর, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। একই দিনে (৬ নভেম্বর) ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওই দিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ, গত ১০ মে এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ এক বৈঠকে এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭৫০। কারখানায় ৩৭৯টি যন্ত্র রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন। মূলত কোম্পানিটি বিদেশে শার্ট রফতানি করে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com