বুধবার ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আর্থিক জালিয়াতির প্রমাণ মেলায় অডিট ফার্মের ফাঁসি অনিবার্য

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

আর্থিক জালিয়াতির প্রমাণ মেলায় অডিট ফার্মের ফাঁসি অনিবার্য
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক প্রতিবেদনে গুরুতর কারসাজি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণীতে প্রকৃত অবস্থার সঙ্গে বড় ধরনের অসঙ্গতি খুঁজে পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ঘটনায় কোম্পানির নিরীক্ষা কার্যক্রম পরিচালনাকারী ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও তাদের অংশীদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে (এফআরসি) চিঠি দিয়েছে বিএসইসি।

সম্প্রতি বিএসইসির চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ থেকে এফআরসি চেয়ারম্যানের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২২ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদনে কোম্পানির আর্থিক অবস্থা প্রকৃত অবস্থার তুলনায় অনেক বেশি শক্তিশালী দেখানোর চেষ্টা করা হয়েছে। কমিশনের তদন্ত দল কারখানা ও অফিসের নথি পরিদর্শনকালে বানোয়াট ও ভুয়া লেনদেনের স্পষ্ট প্রমাণ পেয়েছে। ভুয়া লেনদেনের মাধ্যমে কোম্পানির মুনাফা ও সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Responsive Ad Banner

অনুসন্ধানে আরও দেখা যায়, কোম্পানির সম্পদের মূল্য প্রকৃত অবস্থার চেয়ে অনেক বেশি দেখানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে অস্তিত্বহীন সম্পদকেও কাগজে-কলমে সম্পদ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই আর্থিক কারসাজির ফলে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত অবস্থা সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মুখে পড়েছেন বলে বিএসইসির পর্যবেক্ষণ।

এ অবস্থায় কোম্পানির নিরীক্ষা কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠান ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নিরীক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি আর্থিক প্রতিবেদনের গুরুতর অসঙ্গতিগুলো চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করেনি বলে অভিযোগ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৪(৫) অনুযায়ী গোল্ডেন হারভেস্ট সংক্রান্ত তদন্ত প্রতিবেদন এফআরসির কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট অডিট ফার্ম ও তাদের অংশীদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এফআরসিকে অনুরোধ জানানো হয়েছে। চিঠি পাওয়ার ৬০ দিনের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিশনকে অবহিত করতেও বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com