সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | 193 বার পঠিত | প্রিন্ট

আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত
Responsive Ad Banner

টাকা লোপাট ঘটনায় নতুন করে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনসের (ইউএফএস) চার মিউচুয়াল ফান্ডের ২৩৫ কোটি টাকা লোপাটের ঘটনায় ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

Responsive Ad Banner

গত সোমবার (০৩ এপ্রিল)কেন্দ্রীয়ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পক্ষ থেকে ব্যাংকগুলোকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির অর্থ লোপাটের মূলহোতা সৈয়দ হামজা আলমগীরসহ ১৫ জনের হিসাব স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন করে যাদের হিসাব স্থগিত করা হয়েছে তারা হলেন– ইউএফএসর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মো. মমিনুল হক, ম্যানেজার সাকিব আল ফারুক, প্রধান পরিচালন কর্মকর্তা হাফিজুর রহমান রাজিব।

এছাড়া প্রতিষ্ঠান হিসেবে রয়েছে– নিটওয়্যার ক্রিয়েটর লিমিটেড, ভেনগার্ড ট্রেডার্স লিমিটেড, ম্যাক্স সিকিউর লিমিটেড, তানজিনা ফ্যাশন, আরআই এন্টারপ্রাইজ, নেত্রকোনা এক্সেসরিজ ও মাল্টিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেড।

উল্লেখ্য, ইউএফএসের চার মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীদের ২৩৫ কোটি টাকা লোপাট এবং ১৭০ কোটি টাকা পাচার করা হয়েছে।

অর্থ লোপাটের মূলহোতা ইউএফএসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হামজা আলমগীর দুবাই পালিয়েছেন।

এই ঘটনায় ইউএফএসের এমডির সৈয়দ হামজা আলমগীর এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করাসহ পাঁচ সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com