সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আনোয়ার গ্যালভানাইজিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি তদন্ত করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | 335 বার পঠিত | প্রিন্ট

আনোয়ার গ্যালভানাইজিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি তদন্ত করবে বিএসইসি
Responsive Ad Banner

শেয়ারপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কোম্পানির শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির ইনসাইডার ট্রেডিং বা সুবিধাভুগী লেনদেনে জড়িত থাকার অভিযোগ পেয়েছে সংস্থাটি। এই অভিযোগ ও শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। সোমবার (১১ অক্টোবর) বিএসইসি এই কমিটি গঠন করে। দুই সদস্য বিশিষ্ট কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তদন্ত কমিটি দুটি বিষয় খতিয়ে দেখবে। এক. কোম্পানির শেয়ারের দামের সাম্প্রতিক উল্লম্ফনে কোনো কারসাজি আছে কি-না। দুই. কোম্পানির কোনো দায়িত্বশীল ব্যক্তি আইন বহির্ভূত সুবিধাভুগী লেনদেনে যুক্ত ছিলেন কি-না।

Responsive Ad Banner

কমিটির রিপোর্ট পাওয়ার পর তা পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com