সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইডিএলসি ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | 316 বার পঠিত | প্রিন্ট

আইডিএলসি ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।৬

০৬ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড  সভায়কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৪ টাকা ৬১ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৯ পয়সা।

আরও পড়ুন : প্রগতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৯ টাকা ৯০ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (সলো এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৫৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২১ টাকা ১০ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ টাকা ৯০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (সলো এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৬ টাকা ৮৪ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৫ মে ২০২৩ বেলা ১১টায় কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : প্রগতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ১:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com