নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন থাকা জরুরি।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির দাম বৃদ্ধির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে বিডি অটোকারস কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে।
তথ্যমতে, গত ১৫ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪১ টাকা ৫০ পয়সা। যা ১২ এপ্রিল লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ২৪০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯৯ টাকা ১০ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৭০.০৩ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এমন অস্বাভাবিক দর বৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
Posted ৬:০১ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.