সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অর্থ আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপ চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫ | 210 বার পঠিত | প্রিন্ট

অর্থ আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপ চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
Responsive Ad Banner

অর্থ আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ এবং তার স্ত্রী ফেরদৌস আরা বেগমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

Responsive Ad Banner

ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগ
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডেল্টা এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ ও পরিচালক ফেরদৌস আরা বেগম ব্যাংকিং নিয়ম ভঙ্গ করে সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ৯টি আলাদা হিসাবে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করেন।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সুদসহ এ ঋণের পরিমাণ দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৯১ কোটি টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৬৮ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।

ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ
এ ঘটনায় ব্যাংকের ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ অনুমোদনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

ইমাম বোখারী (এক্সিকিউটিভ অফিসার)

মোজাম্মেল হক ও মোর্শেদ আলম মামুন (এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ)

আনোয়ারুল কবীর (ভাইস প্রেসিডেন্ট)

আব্দুল বাতেন চৌধুরী (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট)

আব্দুস সবুর (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)

নাসিম সিকান্দার (এসইভিপি)

নাসির উদ্দিন, সরদার হাজ্জাজ, আব্দুর রহমান চৌধুরী, শিল্পী রাণী দাস, শ্যামল কুমার চৌধুরী ও কাজী আবু তাহের (ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা)।

আইনি ব্যবস্থা
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদক জানায়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, যা আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।

 

Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com