সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অরিজ অ্যাগ্রোর আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 976 বার পঠিত | প্রিন্ট

অরিজ অ্যাগ্রোর আইপিও অনুমোদন
Responsive Ad Banner

অরিজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আজ বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত হবে কোম্পানিটি। কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ২ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৮ টাকা ৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com