সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | 153 বার পঠিত | প্রিন্ট

অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি গঠন
Responsive Ad Banner

অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মাহমুদুল হক সাক্ষরিত এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

Responsive Ad Banner

তদন্ত কমিটির সদস্য রয়েছেন তিন জন। তাঁরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক, উপ পরিচালক মো: রফিকুন্নবি ও সহকারী পরিচালক মোহাম্মদ আবু হেনা মোস্তফা।

তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট থেকে বিনিয়োগে কোন অনিয়ম হয়েছে কিনা, বিনিয়োগ থেকে স্বার্থের সংঘর্ষ হয়েছে কিনা, ব্যাংক হিসাব যাচাই, পরিচালন ব্যয় যাচাই, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করেছে কিনা, ট্রাস্টি ও কাস্টডিয়ানের ভূমিকা নিয়ে প্রতিবেদন নিয়ে জমা দেবে তদন্ত কমিটি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com