রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | 205 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এনআরবি ব্যাংক।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৯ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩ টাকা ১০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩১ টাকা ৭০ পযসায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৩ টাকা ৬০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নী সিস্টেমসের ৩৯ কোটি ৪৫ লাখ টাকা, বিএসসির ৩৬ কোটি ৭৩ লাখ টাকা, আইসিবির ৩৩ কোটি ৫৯ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩২ কোটি ৪৫ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ৩২ কোটি ৪৩ লাখ টাকা, গ্রামীণ ফোনের ৩১ কোটি ৫১ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com