ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লুজার তালিকায় ছিল যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ | 354 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজার তালিকায় ছিল যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে আলহাজ্ব টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ১৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ১৫.৪২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ১৩ শতাংশ কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৫ পিএম | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com