বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৯০ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | 143 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৯০ কোটি টাকার বেশি লেনদেন

বিদায়ী সপ্তাহে (০২-০৬ মার্চ’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, বিচ হ্যাচারি, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, রিলায়েন্স ওয়ান, এসিআই লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স এবং কেডিএস এক্সেসরিজ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯০ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৪০ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারি ১৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৬ টাকা ৭০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ৬ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৪৩ টাকা ৪০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ব্যাংক এশিয়ার ৫ কোটি ৫৫ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ৪ কোটি ৪৩ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা, এসিআই লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা এবং কেডিএস এক্সেসরিজের ২ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com