নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 134 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ডিজিআইসি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের ভেন্যু পরবর্তীতে জানানো হবে।
লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই ২০২৬।
সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪০ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরে ছিল ১১ টাকা ৩০ পয়সা।
একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ১০ পয়সা হয়েছে, যা আগের বছরে ছিল ঋণাত্মক ২৮ পয়সা।
Posted ২:১১ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.