শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেন ও সূচক উভয়ই ঊর্ধ্বমুখী, শক্ত অবস্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | 42 বার পঠিত | প্রিন্ট

লেনদেন ও সূচক উভয়ই ঊর্ধ্বমুখী, শক্ত অবস্থানে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মূল্যসূচকে বড় উত্থান হয়েছে এবং দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানের মধ্যে ৩০৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরদিকে ৪১টির দাম কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল। ফলে দর কমার তুলনায় দর বৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ৭ দশমিক ৫৪ গুণ বেশি।

Responsive Ad Banner

দর বৃদ্ধির এই প্রবণতার কারণে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা, যা শতাংশের হিসাবে দশমিক ৯২ শতাংশ।

বাজার মূলধন বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে প্রধান মূল্যসূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমেছিল।

অন্য সূচকগুলোর মধ্যেও ইতিবাচক চিত্র দেখা গেছে। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে বেড়েছে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে গিয়েছিল।

এছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ৫০ দশমিক ১৬ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে এই সূচকটি ২ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ হ্রাস পেয়েছিল।

সূচকের পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩৮০ কোটি ১২ লাখ টাকা। ফলে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা, যা শতাংশের হিসাবে ৫১ দশমিক ৪৮ শতাংশ।

Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com