নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 72 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও সংশ্লিষ্ট রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
অন্যদিকে, ৪৬তম এজিএম আগামী ১৬ জুলাই ২০২৬ সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সভাটি ঢাকার তোপখানা রোডে অবস্থিত বিজিআইসি টাওয়ারের সপ্তম তলায় কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে আয়োজন করা হবে। এ এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুন ২০২৬।
সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫৮ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরে ছিল ১০৭ টাকা ৪৯ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪৪ টাকা ৯৭ পয়সা, যা আগের বছরে ছিল ঋণাত্মক ১৫৫ টাকা ৬৯ পয়সা।
একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৯২ টাকা ৮৯ পয়সা হয়েছে, যেখানে আগের হিসাববছরে তা ছিল ঋণাত্মক ১২৬ টাকা ১৮ পয়সা।
Posted ২:০৪ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.