শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে তিন কোম্পানির ইপিএস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | 163 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে তিন কোম্পানির ইপিএস প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) এবং ছয় মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলো হলো— মালেক স্পিনিং মিলস লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

Responsive Ad Banner

মালেক স্পিনিং
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মালেক স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৮৫ পয়সা।

এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৬৪ পয়সা।

রহিম টেক্সটাইল
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রহিম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৮ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১১ টাকা ৮১ পয়সা।

এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা।

আনলিমা ইয়ার্ন
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) আনলিমা ইয়ার্নের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৫২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ৬৩ পয়সা।

এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com