ব্রেকিং >>
ব্রেকিং >>

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 632 বার পঠিত | প্রিন্ট

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৩ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫১ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com