শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আরএকে সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | 749 বার পঠিত | প্রিন্ট

আরএকে সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ
Responsive Ad Banner

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে আরএকে সিরামিকস-এর সঙ্গে ক্রিকেটার মিরাজের সাইনিং সিরিমনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরএকে সিরামিকস এর ম্যানেজিং ডিরেক্টর এস একে একরামুজ্জামান, সিওও এবং সিএফও সাধন কুমার দে সহ আরএকে সিরামিকস-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Responsive Ad Banner

আনন্দঘন এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে ক্রিকেটার মিরাজ বলেন, আরএকে সিরামিকের সাথে আমার নতুন এক ইনিংস শুরু। আমি বিশ্বাস করি আমাদের এই পার্টনারশিপ অনেক দূর যাবে। আজকে আমাদের যে পথচলা শুরু, আমি মনে করি যতদিন আমি ক্রিকেট খেলব ততদিন পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মিরাজের কথার সূত্র ধরে আরএকে সিরামিকসের ম্যানেজিং ডিরেক্টর একরামুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আরএকে সিরামিকের সাথে পেয়ে আমরা গর্বিত। আমরা একসাথে সিরামিকস জগৎ-এ নতুন এক দিগন্ত উম্মোচন করবে। ”

সাইনিং সিরিমনির পাশাপাশি আরএকে সিরামকস-এর প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন তাঁদের নতুন সিগনেচার শো রুম। এছাড়া উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক ডিলার মিট আপ এবং সংবর্ধনা অনুষ্ঠান।

আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টাইলস এবং স্যানিটারী সামগ্রী প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান। গত দু’দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টাইলস মার্কেটে ও লাইফস্টাইল পণ্য হিসেবে অভুতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ১০০০টি বিভিন্ন আকর্ষনীয় ডিজাইনের টাইলস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, আরএকে সিরামিকস দুবাই ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশে তাদের কার্যক্রম রয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com