সোমবার ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিক্রির চাপে সূচক নিচে, লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

বিক্রির চাপে সূচক নিচে, লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে টানা দ্বিতীয় কার্যদিবসেও কাটেনি শেয়ার বিক্রির চাপ। ফলে সোমবার (৩০ মার্চ) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ঈদ-পরবর্তী এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৩ পয়েন্ট কমে ১ হাজার ৬১.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৯.৩৪ পয়েন্টে অবস্থান করেছে।

Responsive Ad Banner

লেনদেনের পরিমাণে এসেছে ইতিবাচক সংকেত। ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে। এদিন প্রায় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৬ কোটি ৪২ লাখ টাকা।

দর পরিবর্তনের দিকে নজর দিলে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৫২ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮১.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ১৪৪.৯৮ পয়েন্ট কমেছিল। সোমবার সিএসইতে ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩২ কোটি ৩১ লাখ টাকার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের মতো বড় উৎসবের পর কেনাকাটায় নগদ টাকার সংকট দেখা দেয়, যা কাটাতে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করেন। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তাই এই পতনে আতঙ্কিত না হয়ে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন তারা। তাদের মতে, খুব শিগগিরই বাজার আবার গতিশীল হবে। যারা কম দরে শেয়ার কিনছেন, তারা ভবিষ্যতে ভালো মুনাফা পেতে পারেন।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com