শুক্রবার ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ফারইস্ট লাইফের নিরীক্ষা অনিয়মে অডিটর ও পার্টনারকে নিষিদ্ধ করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

ফারইস্ট লাইফের নিরীক্ষা অনিয়মে অডিটর ও পার্টনারকে নিষিদ্ধ করল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আর্থিক বিবরণীর নিরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিষ্ঠান ও এনগেজমেন্ট পার্টনারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে মাহফেল হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং তাদের এনগেজমেন্ট পার্টনার মো. আবু কায়সার।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০১৮ ও ২০১৯ সালের আর্থিক বিবরণীর নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল এই প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পার্টনার। এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়।

যদিও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এ বিষয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল, তা বিএসইসি সন্তোষজনক মনে করেনি। পরবর্তীতে কমিশনের সাম্প্রতিক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও শুনানি শেষে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মাহফেল হক অ্যান্ড কোংকে এক বছরের জন্য এবং এনগেজমেন্ট পার্টনার মো. আবু কায়সারকে দুই বছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষা কার্যক্রম পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে।

বিএসইসি মনে করছে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সিকিউরিটিজ আইন যথাযথভাবে বাস্তবায়নের স্বার্থে এই ধরনের পদক্ষেপ অপরিহার্য।

বাজার সংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে নিরীক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তারা আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতে নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে এবং অন্যান্য নিরীক্ষা প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

Posted ১১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com