মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | 210 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেশ্বরের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৭.৪৯ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৬৬ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১৬ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬.৬১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৭০ পয়সা।

৬.৫৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫৪ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভিকেমিক্যালের ৬.০৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৫.০৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.০০ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৯৭ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৪.৮৫ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com