বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১২ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | 138 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১২ কোটি টাকার বেশি লেনদেন

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯৯ কোম্পানির ১২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ম্যারিকো, বিচ হ্যাচারি, এসিআই, সানলাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, প্রিমিয়ার সিমেন্ট, ব্যাংক এশিয়া, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১০৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৫ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল২ হাজার ৪৯৯ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ২৫ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৬ টাকা ৮ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ ওয়ালটন হাইটেকের ২০ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৪ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৭ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৪ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা, খান ব্রাদার্সের ২ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com